সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ৩২ লক্ষ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ধ্বংস

জুয়েল খান
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৩৬২ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন সময়ে ৫৯ বিজিবি’র আটককৃত প্রায় ৩২ লক্ষ ৬০ হাজার টাকার মুল্যের ১৫৮টি বিভিন্ন মডেলের ভারতীয় চোরাই মোবাইল ফোন ৫৯ ব্যাটালিয়ন সদর দপ্তরে অধিনায়কের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

আজ মঙ্গলবার দুপুর পৌনে ১টায় আটককৃত মোবাইলফোনগুলো শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাকিব-আল-রাব্বি’র লিখিত আদেশে ধ্বংস করা হয়।

৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা জানান, বর্তমান সরকার চোরাচালানের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। বর্তমানে করোনা পরিস্থিতিতে ভারতীয় চোরাকারবারীরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল ব্যবস্থা জোরদার অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত ২০২০ সালের ৩১ অক্টোবর টাস্ক ফোর্সের সমন্বয়ে ৫৯ বিজিবি অভিযান চালিয়ে শিবগঞ্জ ও কানসাট এলাকা থেকে ৮৩টি, ২০২১ সালের ১৩ এপ্রিল শিবগঞ্জ পৌরসভার মার্কেট থেকে ৪৭টি ও বিভিন্ন সময়ে ২৮টি মোবাইল ফোন উদ্ধার করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com