বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে স্কাউটস দিবস উদযাপন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ১৭৮ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

‘স্কাউটিং করব, স্মার্ট বাংলাদেশ গড়ব’, এ প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপন হয়েছে। শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটস কার্যালয়ে স্কাউটস পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি।
এতে স্কাউট ব্যক্তিত্ব হিসেবে ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী। পরে স্কাউটস সদস্যরা অংশ নেন স্কাউটস ওন-এ।
এসময় স্কাউটস ওন সম্পর্কে ধারণা দেনÑ চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটসের সহসভাপতি মুসফিকুর রহমান, সম্পাদক গোলাম রশিদ, জেলা স্কাউটস লিডার খসরু পারভেজ, জেলা কাব লিডার কে এ এম মাহফুজুর রহমান, সদর উপজেলা শাখার সম্পাদক গোলাম সারোয়ারসহ অন্যরা।
স্বাধীনতার পর ১৯৭২ সালে বাংলাদেশে শুরু হয় স্কাউট আন্দোলন। বাংলাদেশ স্কাউটসের জাতীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গতবছরের ৮ এপ্রিল থেকে বাংলাদেশ স্কাউট দিবস পালিত হয়ে আসছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com