বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে সড়কের পাশ থেকে লাশ উদ্ধার

বিডি ঢাকা অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ২৯১ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি আঞ্চলিক সড়কের পাশ থেকে নজরুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে গোমস্তাপুর থানা পুলিশ। বুধবার সকালে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের রহনপুর-আড্ডা আঞ্চলিক সড়কের নজরপুর নামক স্থানে রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে তিনি হত্যাকান্ডের শিকার হয়েছেন। তিনি পার্বতীপুর ইউনিয়নের এনায়েতপুর গ্ৰামের রুস্তম আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,উপজেলার এনায়েতপুর গ্ৰামের তার দ্বিতীয় স্ত্রী লালবানু বেগমের বাড়িতে সে মঙ্গলবার রাতে ঘুমিয়ে ছিল। মধ্যরাতে হঠাৎ একটি ফোনকল আসলে সে বাড়ি থেকে বের হয়। সকালে রাস্তার পাশে তার লাশ দেখতে পান স্থানীয়রা। এলাকাবাসীর ধারণা তাকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, নিহত নজরুল ইসলামের লাশ উদ্ধার করা ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী ও পুত্রসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com