বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন উদ্ধার

নিজস্ব প্রতিনিধি মোঃ ফারুক হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ২৪৩ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জের ডিএমসি সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় হেরোইন উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি সদস্যরা। ৪ নভেম্বর আনুমানিক সাড়ে ১১টার দিকে অভিযানে ১০০ গ্রাম ভারতীয় হেরোইন উদ্ধার হয়। এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩

বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নাহিদ হোসেন বিষয়টি সত্যতা নিশ্চিত করে এক প্রেসনোটে জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে ৪ নভেম্বর আনুমানিক সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ ডিএমসি বিওপির

একটি চৌকস টহলদল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৪১/৭-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চরআষারিয়াদহ ইউনিয়নের ডিএমসি গ্রামে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে

১০০ গ্রাম ভারতীয় হেরোইন আটক করতে সক্ষম হয়। ৫৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক জানান, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় অন্যান্য মালামালসহ মাদক চোরাচালান দমনে বদ্ধপরিকর। এছাড়া ভারতীয় চোরাকারবারীরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com