বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে ৬৫ জনের মধ্যে সমাজকল্যাণ পরিষদের চেক বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১৫৪ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জে বুধবার বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুকুলে ২০২২-২৩ অর্থবছরে বরাদ্দকৃত এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এ চেক বিতরণের আয়োজন করে। এদিন ৬৫ জন দুস্থ রোগী ও ছাত্রছাত্রীর মধ্যে ২ লাখ ৩৪ হাজার টাকার চেক বিতরণ করা হয়
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমসন্ত্রী শেখ হাসিনা দেশের অসহায় দুস্থ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রায় ৫ হাজার ভূমিহীন ও গৃহহীন মানুষকে সেমিপাকা বাড়ি নির্মাণ করে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। বয়স্ক, বিধবা, স্বামী নিগৃহীতা, মাতৃত্বকালীন ভাতা দিচ্ছেন, দেশের সূর্যসন্তানদের ২০ হাজার টাকা করে সম্মানী ভাতা দিচ্ছেন। এরকম অনেক ভাতা দিচ্ছেন। দরিদ্র মানুষকে ভিজিএফ ভিজিডি কার্ডের মাধ্যমে চাল দিচ্ছেন। এসময় তিনি দেশের মেগা প্রকল্প পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল, এক্সপ্রেসওয়েসহ অন্যান্য প্রকল্পের সুফলের কথাও তুলে ধরেন।
এতে আলোচনা করেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম। এসময় জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক উম্মে কুলসুম উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চলানা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের রেজিস্ট্রেশন কর্মকর্তা ফিরোজ কবির।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com