মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

চাঁপাইনবাবগঞ্জে ৮ দফা দাবিতে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন

বিডি ঢাকা স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ৩০৩ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জে ৮ দফা দাবিতে মানববন্ধন করেছে দলিত জনগোষ্ঠীর সংগঠন বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন, জেলা শাখা। সোমবার সকাল সাড়ে ১০ টায় নবাবগঞ্জ সরকারি কলেজ গেটের সামনে এ মানববন্ধন হয়।

বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন, জেলা শাখার সভাপতি ব্রম্ভানাথ ঠাকুরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা শাখার সাধারন সম্পাদক দেবসাগর ঠাকুর, সাংগঠনিক সম্পাদক পশুপতি রবিদাস, উপদেষ্টা সাজেমান হক, সদস্য ইন্দারানী দাস, সঞ্চিতা রানী, অর্নিতা দাস, পশুপতি রবিদাস (২)সহ অন্যরা।

সভাপতি ব্রম্ভানাথ ঠাকুর তার বক্তব্যে বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসুচির বরাদ্দ বৃদ্ধি, আদমশুমারীতে দলিত জনগোষ্ঠীর আলাদা তথ্য সংগ্রহ, আবাসনের ব্যবস্থা, শিক্ষা কোটা প্রবর্তনসহ আট দফা দাবি তুলে ধরেন এবং তা দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান জানান। তাদের যৌক্তিক দাবি মানা না হলে জনগোষ্ঠীকে সাথে নিয়ে সংগঠনের ব্যানারে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে তিনি হুশিয়ারি উচ্চারন করেন।

ঘন্টাব্যাপী মানববন্ধনে দলিত জনগোষ্ঠীর অর্ধ শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com