বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর বোয়ালিয়ায় ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং উদ্বোধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ২০৮ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং ও হেল্প ডেস্ক উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে বোয়ালিয়া কাউন্সিল বাজারে আলোচনা সভা, ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামিউল আলম শ্যামলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা খাতুন। অনুষ্ঠানে মূল বক্তব্য তুলে ধরেনÑ ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিংয়ের চাঁপাইনবাবগঞ্জ জেলা ব্যবস্থাপক আতিকুর রহমান। এছাড়া বক্তব্য দেনÑ ব্যবসায়িক কর্মকর্তা রওশন জামিল, টিম লিডার হজরত আলী, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মোকবুল হোসেন, কাশিয়াবাড়ী আলিম মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ, বোয়ালিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনুস আলী, টারবাইন কোম্পানির কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ মারুফ ইসলাম প্রিয়াম, সমাজসেবক মাওলানা সাইদুর রহমান আল মাদানীসহ অন্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বোয়ালিয়া ইউনিয়নের ডিজিটাল সেন্টারের প্রতিনিধি অলিউল উসলাম ডালিম।
আলোচনা শেষে ফিতা কেটে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন।
পরে ইফতারির আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com