বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১৮০ রোগীর মধ্যে ৯০ লাখ টাকার চেক বিতরণ শুরু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ১৮৪ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জ জেলায় ক্যান্সার, কিডনি, লিভারসিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ১৮০ জন দুস্থ রোগীকে আর্থিক সহায়তা হিসেবে ৯০ লাখ টাকা দেয়া হচ্ছে। প্রতিজন পাচ্ছেন ৫০ হাজার টাকা করে।
এর মধ্যে রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩০ জনের মধ্যে প্রধান অতিথি হিসেবে ১৫ লাখ টাকার চেক বিতরণ করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুবু-উল-ইসলামের সভাপতিত্বে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন- বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ। এসময় জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক উম্মে কুলসুম উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চলনা করেন সমাজসেবা অফিসার ফিরোজ কবির।
উপপরিচালক উম্মে কুলসুম জানান, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৩০ জন ছাড়াও সদর উপজেলার ৩২ জন, শিবগঞ্জ উপজেলার ৬০ জন, গোমস্তাপুর উপজেলার ২৬ জন, নাচোল উপজেলার ১৮ জন ও ভোলাহাট উপজেলার ১৪ জন জটিল রোগে আক্রান্ত দুস্থ অসহায় মানুষের মধ্যে উপজেলা সমাজসেবা অফিস উপজেলা প্রশাসনের সহযোগিতায় চেকের মাধ্যমে বাকি টাকা বিতরণ করছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com