বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজমুল, সম্পাদক একরামুল

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৪০ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এক বছর মেয়াদী এ কমিটিতে আওয়ামী লীগের প্যানেল থেকে নাজমুল আজম সভাপতি ও একরামুল হক পিন্টু সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা আইনজীবী সমিতির কর্যালয়ে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট তাহির জামিল।

তাহির জামিল বলেন, জেলা আইনজীবী সমিতির দুটি প্যানেল ও এক স্বতন্ত্র প্রার্থীসহ সভাপতি পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্য থেকে নাজমুল আজম ৮৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে দুই প্যানেল থেকে দুই জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এই পদে একরামুল হক পিন্টু ১০৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে জয়ী হন। সভাপতি ও সাধারণ সম্পাদক একই প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন।

তিনি আরও বলেন, আজম-একরামুল প্যানেল থেকে সভাপতি-সাধারণ সম্পাদক পদসহ ৯ জন জয়ী হয়েছেন। এছাড়াও কাজল তোহরুল প্যানেল থেকে নির্বাহী সদস্য পদে দুইজনসহ মোট ৪ জন জয়ী হন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভোটার সংখ্যা ২০৪ জন। এরমধ্যে ভোট দিয়েছেন ১৮৭ জন। ১৩ পদের বিপরীতে ২৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com