বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন: সভাপতি মাজেদ সম্পাদক আযম-১

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫৯ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন-২০২৪, বৃহস্পতিবার সমিতি ভবনে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে মো. আব্দুল মাজেদ পুনরায় নির্বাচিত হয়েছেন।
এছাড়া একই প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. গোলাম আযম-১, সহসভাপতি পদে মো. আফতাব উদ্দিন মংলু, সহসাধারণ সম্পাদক পদে মো. রুবেল ইসলাম, অর্থসম্পাদক পদে মো. আশরাফুল হক, সাংগঠনিক ও ক্রীড়া সম্পাদক পদে মো. গোলাম পারভেজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. তাজেমুল হক রহিম নির্বাচিত হয়েছেন।
এছাড়া ৪টি সদস্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেনÑ মো. আলমগীর হোসেন, মো. আব্দুর রাজ্জাক-২, মো. রেজাউল করিম ও মো. মহাব্বত আলী।
এই নির্বাচনের প্রধান নির্বাচন পরিচালক মো. আব্দুর রাকিব জানান, এবার মোট ভোটার ছিলেন ২২২ জন। সকাল ৯টা থেকে বিকেল ৩টি পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। গণনা শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার অ্যাডভোকেট নাহিদ ইবনে মিজান।
৭ কর্মকর্তা ও ৪ সদস্যসহ ১১টি পদের বিপরীতে দুটি প্যানেলে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্যানেল দুটি হচ্ছেÑ আলহাজ মো. মোজাহার আলী ও মো. জহুরুল হক এবং মো. আব্দুল মাজেদ-মো. গোলাম আযম-১ প্যানেল। এর মধ্যে মো. আব্দুল মাজেদ-মো. গোলাম আযম-১ প্যানেলের সকলেই নির্বাচিত হন।
সহকারী নির্বাচন পরিচালক ছিলেনÑ আবুল কালাম আজাদ ও হাসানুজ্জামান মারুফ। পোলিং অফিসার ছিলেনÑ অ্যাডভোকেট আব্দুল আওয়াল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com