সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন মণ্ডলের জীবনাবসান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ৩৬১ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন মণ্ডল আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রাজধানী ঢাকার রাজারবাগ সেন্ট্রাল পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি মারা যান। প্রবীণ আওয়ামী লীগ নেতা মঈনুদ্দিন মণ্ডলের পরিবার থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে। তার বয়স হয়েছিল ৭৫ বছর।

চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক আরিফুর রেজা ইমন জানান, মইনুদ্দীন মণ্ডল কিডনি, লিভারসহ নানা রোগে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পাঁচদিন আগে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এই রাজনীতিকের জীবনাবসান ঘটে। প্রবীণ আওয়ামী লীগ নেতা মইনুদ্দীন মণ্ডল ছিলেন বর্ণাঢ্য জীবনের অধিকারী। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বাদ মাগরিব জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা শেষে মৃধাপাড়া গোরস্তানে মরদেহ দাফন করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com