বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ জেলা আদর্শ স্কুলে ডে ক্যাম্প ও পুরস্কার বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১৫৯ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ে স্কাউটের ডে ক্যাম্প ও বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী ডে ক্যাম্প ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএসএ মাদারল্যান্ড চ্যারিটেবল ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ নুরুজ্জামান।
জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হাকিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেনÑ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদ, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা আদর্শ স্কুলের কো-অপ্ট সদস্য মো. আব্দুল হান্নান, রেড ক্রিসেন্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির নির্বাহী সদস্য সৈয়দ হাসান মাহমুদ সান্টু।
অনুষ্ঠানে প্রধান অতিথি সৈয়দ নুরুজ্জামান তার বক্তব্যে শিক্ষার্থীদের বলেন, শিক্ষা জাতির মেরুদ-। শিক্ষা মানুষকে বিনয়ী ও মানবিক হতে শেখায়। তোমরা আজ শিক্ষার্থী, আগামীতে তোমরাই জাতির হাল ধরবে। তোমরা তোমাদের মেধা, দক্ষতা ও যোগ্যতা দিয়ে আগামীতে দেশ ও জাতির স্বার্থে কাজ করবে। তিনি বলেন, এ বিদ্যালয়ের গরিব মেধাবী ছাত্র-ছাত্রীদের হতাশ হবার কিছু নেই। তোমাদের পাশে সবসময় ইউএসএ মাদারল্যান্ড চ্যারিটেবল ফাউন্ডেশন আছে। ভালো রেজাল্ট করলে অবশ্যই তোমাদের শিক্ষা বৃত্তি ও সহায়তা প্রদান করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com