বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ নামোশংকরবাটী বাগানপাড়ায় ২ কোটি টাকার হেরোইনসহ লোকমানকে আটক করেছে র‌্যাব

ডিএম কপোত নবী ( নিজস্ব সংবাদদাতা) চাঁপাইনবাবগঞ্জ
  • আপডেট টাইম : বুধবার, ৯ জুন, ২০২১
  • ৩৯৮ বার পঠিত

বিডিঢাকা ডটকম : আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১১ নং ওয়ার্ডের নামোশংকরবাটী বাগানপাড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ কোটি ১১ লাখ টাকা মূল্যের ২ কেজি ১১০ গ্রাম হেরোইন উদ্ধারসহ ১ জনকে আটক করেছে র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল। আটককৃত মাদকবহনকারী প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আটক কৃত আসামি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের আলীনগর ভূতপুকুর এলাকার মোছা. রোশনাআরা বেগম ও মৃত আবদুল বারেকের ছেলে লোকমান আলী (৩৫)। র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এ অপারেশন এর বিষয়ে নিশ্চিত করেছেন ৯ জুন বুধবার রাত ৮ টার দিকে। জানাগেছে, গোপন সংবাদ এর ভিত্তিতে বুধবার বিকেল সোয়া ৪ টার দিকে চাঁপাইনবাবগঞ্জের নামোশংকরবাটী বাগানপাড়ায় আব্দুল সামাদের বাড়ীর সামনের রাস্তায় অভিযান পরিচালনা করে ২ কেজি ১১০ গ্রাম হেরোইনসহ লোকমানকে হাতেনাতে আটক করতে সক্ষম হয় র‌্যাব। এ ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com