মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রায় সোয়া কোটি টাকা ব্যয়ে রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ১৪৪ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ভৌত অবকাঠামো নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আওতাধীন লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকোভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি) শীর্ষক প্রকল্পের ৮ম প্যাকেজের আওতায় পৌরসভার বালিগ্রাম এলাকায় বুধবার সকালে প্রধান অতিথি হিসেবে অবকাঠামো নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌরসভার মেয়র মো. মোখলেসুর রহমান।
এই প্যাকেজের আওতায় ১ কোটি ২০ লাখ ৯ হাজার টাকা ব্যয়ে ৪টি রাস্তা ও দুটি ড্রেন নির্মাণ করবে ঠিকাদারি প্রতিষ্ঠান রিথিন অ্যান্ড জিআর (জেভি) এই প্রকল্পের কাজ করবে। এই প্রকল্পের বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়েছে চলতি বছরের ১১ নভেম্বর পর্যন্ত।
৬নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ মো. সালেহ্ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে পৌরসভার নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, জেলা কৃষক লীগের সভাপতি আব্দুস সামাদ, জেলা ছাত্রলীগের সভাপতি ড. সাইফ জামান আনন্দ বক্তব্য দেন।
পরে শহরের ৯নং ওয়ার্ডের হরতকিতলায় অনুরূপ কাজের উদ্বোধন করেন মেয়র মোখলেসুর রহমান।
এসময় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষিবিদ রোকন-উজ্জামান, জেলা পরিষদ সদস্য আব্দুল জলিলসহ অন্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com