মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় চারটি সিসি রাস্তা নির্মাণের উদ্বোধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ১৪৮ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার তিন, চার ও সাত নম্বর ওয়ার্ডে ২০২৩-২০২৪ অর্থবছরে উপজেলা উন্নয়ন সহায়তা তহবিল খাতে বরাদ্দকৃত প্রকল্পের আওতায় চারটি সিসি (ইট-সিমেন্ট) রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে এই কাজ চারটির উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ।
রাস্তা চারটি হচ্ছেÑ তিন নম্বর ওয়ার্ডের গাবতলা মহল্লায় দুটি রাস্তা, চার নম্বর ওয়ার্ডের ঢাবপাড়া মহল্লায় সিসি রাস্তা একটি ও সাত নম্বর ওয়ার্ডের নামোরাজরামপুর হালুয়াবান্দা মহল্লায় সিসি রাস্তা একটি।
রাস্তাগুলো নির্মাণের ফলে ওইসব এলাকার বাসিন্দাদের দুর্ভোগ লাঘব হবে। এই চারটি রাস্তা নির্মাণে ব্যয় হবে আনুমনিক ২০ লাখ ৫০ হাজার টাকা।
উদ্বোধনকালে সাত নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম মিনহাজ, তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা, চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকাদার সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিন রাসেল, ঠিকাদার আবুল কালামসহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com