বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাটে সড়ক দূর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত, চালক পলাতক, ট্রাক জব্দ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ১৬৫ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় সড়ক দূর্ঘটনায় এক মাছ ব্যবসায়ী বৃদ্ধর
মৃত্যু হয়েছে। সোমবার (১১ মার্চ) সকালে ভোলাহাট উপজেলার জামবাড়িয়া কলেজের
সামনে এই দূর্ঘটনা ঘটে।

নিহত মাছ ব্যবসায়ী ভোলাহাট উপজেলার বড়গাছি এলাকার ফতেপুর গ্রামের মৃত
মুসলিমের ছেলে মাহিদুর (৬০)।

এ বিষয়ে মৃত মাহিদুরের ভাতিজা ইসারুল জানান, আমার চাচা মাহিদুর মাছের
ব্যবসা করেন। প্রতিদিনের মতো আজ সোমবার সকালে ভোলাহাট থেকে মাছ নিয়ে
ভ্যানযোগে চৌডালা বাজারে মাছ বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিলেন। এমন সময়
উপজেলার জামবাড়িয়া কলেজের সামনে এসে পৌঁছিলে ভোলাহাটগামী একটি ট্রাক
মাছের ভ্যানটিকে সজোরে আঘাত করলে চাচা মাহিদুর ও ভ্যান চালক রাস্তায়
ছিঁটকে পড়ে যান। সেই সময় আমি নিজেও ওই পথে সাইকেলযোগে মাছ নিয়ে একই
বাজারে যাচ্ছিলাম। পরে চাচাকে গুরুতর আহত অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট
চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত
ঘোষণা করেন।

এ বিষয়ে ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার জানান, বিষয়টি
শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। ট্রাকের চালক পলাতক থাকায় ট্রাক
(ঢাকা মেট্রো-ট-২২-১৮১৯) জব্দ করে থানায় আনা হয়েছে। ভোলাহাট থানায় মামলার
মাধ্যমে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com