বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ : অবসরে যাচ্ছেন অধ্যক্ষ মনোয়ারা খাতুন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ১৫০ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মনোয়ারা খাতুন দীর্ঘ শিক্ষকতা জীবন শেষে অবসর গ্রহণ করছেন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) তার শেষ কর্মদিবস। অবসর গ্রহণ উপলক্ষে বুধবার (১০ জানুয়ার) তাকে মহিলা কলেজের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা জানানো হয়।
বেলা ১১টায় কলেজের শিক্ষক মিলনায়তনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষকবৃন্দ মনোয়ারা খাতুনের শিক্ষকতা জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।
প্রফেসর মনোয়ারা খাতুনের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল পৌর এলাকায়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৯৮৬ সালে বাংলা বিভাগে অনার্স ও ১৯৮৭ সালে মাস্টার্স করেন। ১৯৯৩ সালে ১৪তম বিসিএস পাস করে চাকরি জীবনে প্রবেশ করেন। ১৯৯৩ সালে নাটোর জেলার এনএস কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন।
তিনি রাজশাহী কলেজ, রাজশাহী মহিলা কলেজ, সিটি কলেজ, নবাবগঞ্জ সরকারি কলেজে চাকরি করেছেন।
মুঠোফোনে অধ্যক্ষ মনোয়ারা খাতুন অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, কন্যাসন্তানকে বোঝা না ভেবে মানুষ ভেবে সঠিকভাবে লালন-পালন করুন। অল্পবয়সে বিয়ে দিয়ে তাদের ভবিষ্যৎ নষ্ট করবেন না, তাদেরকে নিজের পায়ে দাঁড়াতে দেন, দেখবেন, তারা একদিন নিজের, পরিবারে এবং সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা আগে লেখাপড়া শেষ করে নিজে দাঁড়াও। তারপর সংসার জীবনের হাল ধরবে, দেখবে জীবন কত সুন্দর।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com