বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র ফেন্সিডিল উদ্ধার

নিজস্ব প্রতিনিধিঃ জুয়েল খান
  • আপডেট টাইম : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ২৮১ বার পঠিত

বিডি ঢাকা ডট কম নিউজঃ গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ৫৯ বিজিবি’র চকপাড়া বিওপি ও ভোলাহাট বিওপির সদস্যরা ফেন্সিডিল উদ্ধার করেছে।
রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে এক প্রেসনোটে জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে ৪ জুলাই রাত আড়াইটার দিকে চকপাড়া বিওপির হাবিলদার মোঃ সানোয়ার হোসেন এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৩ মেইন হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টহল চলাকালীন সময় উপ চকপাড়া নামক স্থানে ৩ জন চোরাকারবারীকে দেখতে পায়। এ সময়ে টহল দল তাদেরকে ধাওয়া করলে ২টি বস্তা ফেলে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল উক্ত স্থান তল্লাশী করে ফেলে যাওয়া বস্তা হতে মালিকবিহীন ১৫৯ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়। আটককৃত ফেন্সিডিল এর সিজার মূল্য-৬৩ হাজার ৬’শ টাকা। অন্যদিকে, ৪ জুলাই আনুমানিক রাত ২ টা ৩৫ মিনিটের দিকে ভোলাহাট বিওপির হাবিলদার মোঃ মন্নু শেখ এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৯৮/১-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁনশিকারী নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ভারতীয় ৪৯ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়। আটককৃত ফেন্সিডিল এর সিজার মূল্য- ১৯ হাজার ৬’শ টাকা। আটককৃত ফেন্সিডিল এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com