মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলিতে নিহত ১, আহত ২

নিজস্ব প্রতিনিধিঃ জুয়েল খান
  • আপডেট টাইম : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ৩৫৫ বার পঠিত

বিডি ঢাকা ডট কম নিউজঃ

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে গুলিতে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।এ সময় গুলিবিদ্ধ হয়ে আত্নগোপনে আছে ২ জন। স্থানীয়দের অভিযোগ নিহত ব্যক্তি অবৈধভাবে ভারতে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে মারা গেছেন।

নিহত ব্যক্তি উপজেলার মনাকষা ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের তাজ উদ্দিনের ছেলে ভদু(৪০)।
আহতরা আত্নগোপনে থাকায় তাদের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানায়, শিংনগর সীমান্ত দিয়ে ১০-১২ জনের একটি গরু চোরাচালানের দল ভারতে গরু আনতে অবৈধভাবে প্রবেশ করার পর গরু নিয়ে মঙ্গলবার দিবাগত রাতে ফেরার সময় ভারতের দৌলতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে এ হতাতের ঘটনা ঘটে।
তবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।
এদিকে মনাকষা ইউনিয়নের ওয়ার্ড সদস্য সেরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে ২ জন গুলিবিদ্ধ এবং এক জন নিহতের বিষয়টি নিশ্চিত করেন।তবে লাশের এখনও সন্ধান পাওয়া যায়নি বলে জানান তিনি।
এ ব্যাপারে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ জানান, সীমান্তে হতাহতের ব্যাপারে তার কাছে কোনো তথ্য নেই।খোঁজ নিয়ে নিশ্চিত হলে জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com