শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হেরোইন ও ফেন্সিডিল উদ্ধার

বিডি ঢাকা অনলাইন ডেস্ক: জুয়েল খান
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৮ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে হেরোইন ও ফেন্সিডিল উদ্ধার করেছে রহনপুর ৫৯ বিজিবি সদস্যরা। রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি এক প্রেসনোটে জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে ১৯ সেপ্টেম্বর আনুমানিক রাত পৌনে ১টার দিকে চাঁনশিকারী বিওপির হাবিলদার মোঃ আনিছুর রহমান এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২০০ মেইন হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হোসেনভিটা এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন ভারতীয় ৭৫ গ্রাম হেরোইন উদ্ধার করে। যার মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা। এছাড়া, ২০ সেপ্টেম্বর আনুমানিক রাত দেড়টার দিকে আজমতপুর বিওপির নায়েব সুবেদার মোঃ সাইফুর রহমান এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮০/৯-এস হতে আনুমানিক ১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে কাকমারী গ্রাম নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ২৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয়। যার সিজার মূল্য-১১ হাজার ৬’শ টাকা। উদ্ধার হওয়া হেরোইন ও ফেন্সিডিল এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com