বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চাঞ্চল্যকর ‘মেহেরুল’ হত্যা মামলার আসামি আটক

নিজস্ব প্রতিনিধিঃ জুয়েল খান
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ৩১০ বার পঠিত

বিডি ঢাকা ডট কম নিউজঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে চাঞ্চল্যকর কুলুলেস মেহেরুল (৩০) হত্যা মামলার আসামিকে আটক করেছে র‍্যাব। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নয়াদিয়াড়ী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব-৫ এর একটি আভিযানিক দল।

র‍্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব-৫ এর কোম্পানি উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলামের নেতৃত্বে সোমবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার নয়াদিয়াড়ী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত ব্যক্তি উপজেলার রাজারামপুর গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে কালু (৪৫)।

র‍্যাব আরো জানান,মেহেরুল হত্যার আসামি কালুকে দীর্ঘদিন যাবত গ্রেফতারে র‍্যাবের একটি চৌকশ গোয়েন্দা দল দীর্ঘদিন ধরে কঠোর গোয়েন্দা নজরদারীতে রেখেছিল। যার ভিত্তিতে আজকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।এ মামলার তদন্তকারী সংস্থা সিআইডির কাছে পরে তাকে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ২০২০ সালের ২১ ডিসেম্বর উপজেলার রাজারামপুর গ্ৰামের একটি আমবাগানে মধ্যযুগীয় কায়দায় তাকে হত্যা করা হয়। সে সময় তার অন্ডকোষ কাটা ও চোখ উপড়ানো ছিল। মেহেরুল হত্যার ১ বছর ৭ মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত হত্যার কোন কুলকিনারা পায়নি সিআইডি।এ ঘটনায় গত বছরের ৬ জুন গণমাধ্যমে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরে তদন্তকারি কর্মকর্তার নড়েচড়ে বসে এবং অনেককেই জিজ্ঞাসাবাদে জন্য আটকও করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com