সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

চারঘাটে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ১৩৮ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে রাজশাহীর চারঘাটে চলছে ভোটগ্রহণ। বুধবার (৫ জুন) সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ কার্যক্রম।

জানা যায়, চারঘাটের মোক্তারপুর ও চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

মূলত আনারস প্রতীকের প্রার্থী ফকরুল ইসলাম এবং ঘোড়া প্রতীকের প্রার্থী গোলাম কিবরিয়া বিপ্লবের সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এসময় সাবেক সংসদ সদস্য ও মোটরসাইকেল প্রতীকের সমর্থক রায়হানুল হক লাঞ্চিত হন। এছাড়া এক প্রার্থীর বিরুদ্ধে কেন্দ্র দখলেরও অভিযোগ উঠেছে।

পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আনোয়ারুল হক জানান, ভোট কেন্দ্রের ভেতরে কোনো বিশৃঙ্খলা হয়নি। বাইরে সমস্যা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com