সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

চারঘাটে বিপুল পরিমান ফেনসিডিল-সহ মাদক কারবারী সুইট গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৯৭ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

রাজশাহীর চারঘাটে বিপুল পরিমান ফেনসিডিল-সহ মোঃ আব্দুল করিম সুইট (৩৬), নামের এক মাদক কারবারী গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৪ মার্চ) সকাল পৌনে ৭টায় রাজশাহীর চারঘাট থানাধীন চকমোক্তারপুর গ্রাম থেকে ১০০ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল-সহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক কারবারী মোঃ আব্দুল করিম সুইট (৩৬), সে চারঘাট থানাধীন চকমোক্তারপুর গ্রামের মোঃ কোবাদ আলীর ছেলে।

মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ রফিকুল আলম।

তিনি জানান, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে জানতে পারেন, চারঘাট থানাধীন চকমোক্তারপুর গ্রামের একটি আম বাগানের ভিতরে কতিপয় মাদক কারবারী ভারতীয় ফেনসিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বর্ণীত স্থানে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারীকে গ্রেফতার করে জেলার ডিবি’র এসআই মোঃ মাহাবুব আলম ও সঙ্গীয় ফোর্স। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চারঘাটের মাদককারবারি মোঃ সাগর ইসলাম কৌশলে পালিয়ে যায়। পলাতক অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এ ব্যপারে গ্রেফতার ও পলাতক মাদক কারবারীর বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে, একটি মামলা রুজু হয়েছে।

উল্লেখ্য, পলাতক অভিযুক্ত মোঃ সাগর ইসলাম-সহ গ্রেফতার মাদক কারবারী মোঃ আব্দুল করিম সুইটের বিরুদ্ধে রাজশাহী জেলায় একাধিক মাদক মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com