বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চার্জার ভ্যানের জন্য পুড়িয়ে হত্যা করা হয় মোজাম্মেল হককে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ১৮০ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চার্জার ভ্যান ছিনতাইয়ের পর চালক মোজাম্মেল হকের পরিচয় মুছতেই আগুনে পুড়িয়ে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। বুধবার দুপুরে শিবগঞ্জ থানায় ভ্যানচালক হত্যার বিষয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় পুলিশ।
ভাড়া নেয়ার কথা বলে রাতের অন্ধকারে জনমানবহীন এলাকায় নিয়ে সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের চকবহরম গ্রামের মৃত ইসমাইল সরদারের ছেলে মোজাম্মেল হককে দেশীয় অস্ত্র, আমের ডাল ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে আহত করে ভ্যান ছিনতাই করা হয়। পরে পরিচয় মুছতে তাকে সরিষা ক্ষেতে আগুনে পুড়িয়ে ফেলা হয়। আটকের পর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক এমনই জবানবন্দি দিয়েছেন হত্যা মামলার প্রধান আসামী রুহুল আমিন কালু।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল) জাহাঙ্গীর আলম জানান, ঘটনার পরদিন সকালে মরদেহ উদ্ধারের পর অভিযান শুরু করে পুলিশ। এরপর মোট জন আসামীর মধ্যে ৫ জন আসামীকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এছাড়াও ছিনতাই করা চার্জারভ্যান, হত্যাকান্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও আমের ডাল উদ্ধার করেছে পুলিশ।
প্রসঙ্গত, গত ০১ মার্চ শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৪ নম্বর নদী রক্ষা বাঁধের পাশে পদ্মা নদীর ধারে থাকা সরিষার ক্ষেতে আগুনে পুড়িয়ে মারা হয় ভ্যানচালক মোজাম্মেল হককে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com