বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চার দিনের রাষ্ট্রীয় সফরের শেষ দিনে আজমির শরিফে প্রধানমন্ত্রীর নামাজ, দেশ-জাতির কল্যাণে দোয়া

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪৩ বার পঠিত
অনলাইন নিউজ : চার দিনের রাষ্ট্রীয় সফরের শেষ দিনে জয়পুরের আজমিরে খাজা গরিবে নেওয়াজ মঈনুদ্দিন চিশতি (রহ.)- এর দরগাহ শরিফ পরিদর্শন ও তার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে কবর জিয়ারতের পর তিনি সেখানে নফল নামাজও আদায় করেন।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী দেশ, জনগণ এবং সমগ্র মুসলিম উম্মাহর উন্নয়ন, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে নফল নামাজ ও মোনাজাত করেন।
ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী সুফি সাধক হজরত মঈনুদ্দিন চিশতি (রহ.) মাজার খাজা গরিবে নওয়াজ দরগাহ শরিফে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন এবং কিছু সময় অবস্থান করেন। পরে শেখ হাসিনা আজমির দরগাহ শরিফের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
এর আগে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট স্থানীয় সময় সকাল ৯টা ৫৫ মিনিটে রাজস্থানের জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছয়। বিমানটি নয়াদিল্লির পালাম বিমানবন্দর থেকে জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে সকাল ৯টা ১২ মিনিটে ছেড়ে যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com