বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চুয়াডাঙ্গায় ভোক্তার তদারকিতে বঙ্গজ ফ্যাক্টরিকে ২ লাখ টাকা জরিমানা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১০০ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চুয়াডাঙ্গা শহরতলীর দৌলাতদিয়াড়ে দেশের জনপ্রিয় বিস্কুট ও ব্রেড ফ্যাক্টরি বঙ্গজ লিমিটেডে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নোংরা খাবার উপকরণ পুনরায় ব্যবহারসহ শ্রমিকদের পরিচ্ছন্নতার অভাব থাকায় জেলা টাস্কফোর্স কমিটি ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ২ লাখ টাকা জরিমানা করেছে । রবিবার দুপুরে এ জরিমানা করা হয়।

চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, প্রতিষ্ঠানটি পূর্বেও সতর্ক করা হয়েছিল, তবে অভিযানে দেখা যায়, ফ্যাক্টরিতে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি হচ্ছে। শ্রমিকদের কেউ হ্যান্ড গ্যাভস পরেননি এবং খাবারগুলি বিভিন্ন ফ্লোরে অস্বাস্থ্যকরভাবে ছড়ানো ছিটানো ছিল।

এছাড়া, নষ্ট ও পুরাতন খাবার উপকরণ পুনরায় ব্যবহার করার প্রমাণ পাওয়া যায়। এর আগেও একই কারণে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছিল, তবে তা অমান্য করে তারা পুনরায় একই অপরাধ করেছে। তাই, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৫৫ ধারায় ফ্যাক্টরির ব্যবস্থাপক ফজলুর রহমানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে চুয়াডাঙ্গা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজিব পাল, ক্যাব প্রতিনিধি ও ছাত্র প্রতিনিধিরা সার্বিক সহযোগিতা করেছেন। আইনশৃঙ্খলা রক্ষায় সাহায্য করেছে সেনাবাহিনীর একটি টিম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com