সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

চৌডালাতে ইউপি’র উন্মুক্ত বাজেট ঘোষনা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ২৩০ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌড়ালা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৯ মে ) বিকেল ৫ টার দিকে ইউনিয়ন পরিষদ সভা কক্ষে ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া হাবিবের সভাপতিত্বে সচিব মোহাম্মদ রবিউল ইসলাম বাজেট পেশ করেন। এছাড়া বাজেট অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ইউপি সদস্য এবাদুল হক, প্যানেল চেয়ারম্যান বেলাল উদ্দিন ঝড়ু, আব্দুল মান্নান, নারুল ইসলাম, হেলাল উদ্দিন, রানাউল হক, জসিম উদ্দিন, আইনাল হক,সহ নারী ইউপি সদস্য সামেনা খাতুন, রেবিনা খাতুন, সুলেখা খাতুন। এছাড়াও বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবীদ ডা : আনসারুল হক,ডা: কয়েশ উদ্দিন, আলহাজ্ব হারিজুল হক, শাম মোহাম্মদ সহ এলাকার বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত সবাই চৌডালা ইউনিয়নের আইন শৃঙ্খলা বজায় রেখে সার্বিক উন্নয়ন কামনা করেন। উল্লেখ্য যে গত অর্থবছর ২০২২-২৩ এর বাজেট ছিল আয় ২,৬৩,৪৬,৩৯২ টাকা ও ব্যয় ২,৬০,৭৫,৯৯২ টাকা।উদ্বৃত্ব ছিল ২,৭০,৪০০ টাকা।২০২৩-২৪ অর্থ বছরে বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে আয় ২,৬৮,০৫,৭১৬ টাকা ও ব্যয় ধরা হয়েছে ২,৬৪,৮৪,৯১৬ টাকা। বাজেট অনুষ্ঠান সঞ্চালনের দায়িত্বে ছিলেন ২ নং ওয়ার্ড ইউপি সদস্য এবাদুল হক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com