শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে মতবিনিময় জেলা প্রশাসনের শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম

চট্টগ্রাম মহানগরীতে ডিজেলচালিত বাসে লাল, সিএনজিতে সবুজ স্টিকার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ৫৫৭ বার পঠিত

চট্টগ্রাম মহানগরীতে ডিজেলচালিত যানগুলোতে লাল এবং সিএনজি চালিত যানবাহনে সবুজ রঙের স্টিকার লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। লাল ও সবুজ স্টিকার পুলিশের পক্ষ থেকে সরবরাহ করা হবে। বৈঠকে ঢাকা জেলা প্রশাসনের কর্মকর্তারাও অংশ নেন।

সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ বলেন, ডিজেলচালিত গণপরিবহনে সরকার নির্ধারিত ভাড়া বাস্তবায়নের পাশাপাশি সিএনজিচালিত যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায় না করার বিষয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সিএমপি কমিশনারের সভাপতিত্বে বৈঠকে মালিক-শ্রমিকরা অতিরিক্ত ভাড়া আদায় না করা এবং সিএনজিচালিত যানবাহনগুলোকে চিহ্নিত করতে স্টিকার লাগানোর বিষয়ে একমত হয়েছেন বলে জানান তিনি।

অতিরিক্ত কমিশনার শ্যামল জানান, ডিজেলচালিত যানগুলোতে ‘লাল’ এবং সিএনজিচালিত যানগুলোতে ‘সবুজ’ রঙের স্টিকার লাগাতে হবে, যা পুলিশের পক্ষ থেকে সরবরাহ করা হবে।

শিগগির স্টিকার লাগানোর পাশাপাশি বিভিন্ন গণপরিবহন, টার্মিনাল ও বাস স্টপেজে ভাড়ার তালিকা টানিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com