বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

জমি অধিগ্রহণের টাকা পরিশোধ না করে উচ্ছেদের অভিযোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৮৭ বার পঠিত

বিডি ঢাকা স্টাফ রিপোর্টার: জমি অধিগ্রহণের টাকা পরিশোধ না করে উচ্ছেদের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসুচী পালন ও স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসীার ব্যানারে একদল ব্যক্তি।। রোববার(২০ ফেব্রæয়ারী) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ী গ্রামবাসীর উদ্দ্যোগে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসুচী পালিত হয়।তবে এ অভিযোগ অস্বীকার করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মানববন্ধনে অংশগ্রহনকারী সাইদুর রহমান, ইসমাইল হোসেন, আবু মোতালেব ও সাহেব আলী তাদের বক্ত্যবে জানান, সড়ক ও জনপথ বিভাগ চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কয়লাবাড়ী এলাকায় এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র তৈরীর জন্য জমি ও বসত বাড়ী অধিগ্রহণে যাবতীয় কাগজপত্র জমা নিলেও ক্ষতিগ্রস্থদের পাওনা টাকা পরিশোধ না করে অধিগ্রহণকৃত জমির মালিকদের অবৈধ আখ্যাায়িত করে আগামী ২৮ ফ্রেরুয়ারীর মধ্যে অধিগ্রহণকৃত জায়গা থেকে স্থাপনাসহ তাদের সরে যাওয়ার জন্য নোটিশ প্রদান করে। শিবগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী রেজোয়ানা করিম এ নোটিশ প্রদান করেন। অংশগ্রহনকারীদের দাবী তাদের একমাত্র মাথা গোঁজার ঠাঁয় কোন ক্ষতিপূরণ ছাড়াই কেড়ে নেয়ার চেষ্ঠা করায় বাধ্য হয়ে তারা রাস্তায় নেমেছে।এ জন্য তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
শেষে এলাকবাসীর স্বাক্ষরিত একটি স্মারকলিপি চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক বরাবর প্রদান করা হয়।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরীন ঝিনুক জানান, ৩৯টি পরিবারের ২.৭১ হেক্টর অধিগ্রহণকৃত জমির চেকের টাকা চলতি অর্থ বছরের ৩০ জুন জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেয়া হয়েছে।সুতরাং ক্ষতিপূরণ না দিয়ে উচ্ছেদের বিষয়টি অবান্তর।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com