সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

জামালপুরে রাজ শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার আটক- ৩

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪১ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আওলাই এলাকার মহুরীবাড়ির টয়লেট থেকে এক রাজ শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার গভীর রাতে জামালপুর সদর থানা পুলিশ এ লাশ উদ্ধার করে। নিহত রাজ শ্রমিক আওলাই এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে কাজি শিপন মিয়া(২৬)। এ ঘটনায় আওলাই এলাকার আরিফুল ইসলাম (২২), তৃষা

খাতুন (১৮) ও তার মাকে জিজ্ঞাসাবাদের জন্য রাতেই আটক করেছে পুলিশ। এলাকাবাসি সূত্র জানায়, পরকিয়া সংক্রান্ত ঘটনায় কাজি শিপনকে গলা ও লিঙ্গ কেটে নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদেই বেরিয়ে আসবে মূল রহস্য। এ ব্যাপারে জামালপুর সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শনিবার সকালে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com