সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

জেলায় প্রায় কোটি টাকার চিকিৎসা সহায়তা পাচ্ছেন ১৮৮ জন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ২১৬ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জে সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলার ১৮৮ জন ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগী চিকিৎসা সহায়তা হিসেবে পাচ্ছেন ৯৪ লাখ টাকা। তারা প্রত্যেককেই পাচ্ছেন ৫০ হাজার টাকা করে।
সোমবার সদর উপজেলার ৩৪ জন ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৩০ জনের মধ্যে সহায়তার চেক বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে এই চেক বিতরণ করা হয়।
এছাড়াও সদর উপজেলার ৪৯ জন দুস্থ মানুষের মধ্যে সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে ২ লাখ টাকা আর্থিক সহায়তা হিসেবে বিতরণ করা হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক উম্মে কুলসুমসহ অন্যরা।
সোমবার দুপুরে জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা অধিদপ্তর এই চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
অন্যদিকে আমাদের নাচোল প্রতিনিধি জানিয়েছেন, সোমবার চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে রোগে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১৬ জন রোগীকে ৫০ হাজার টাকা করে ৮ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সমাজসেবা কর্মকর্তার উপস্থিতিতে এ চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাইমোনা শারমীন।
এছাড়া পরবর্তীতে শিবগঞ্জ উপজেলায় ৬৪ জন, গোমস্তাপুর উপজেলায় ৩০ জন ও ভোলাহাট ১৪ জনের মধ্যে ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com