বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন :সভাপতি- বাবলু, সাধারন সম্পাদক -জোহরুল হক

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৯৫ বার পঠিত

বিডি ঢাকা স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি, চাঁপাইনবাবগঞ্জের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সমিতির কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে আবুল কাশেম বাবলু ১১৫ ভোটে নির্বাচিত হন। সভাপতি পদে অপর প্রার্থী ফহিম উদ্দীন পান ৭৫ ভোট। সাধারন সম্পাদক পদে ১১১ ভোট পেয়ে নির্বাচিত হন মোহ জোহুরুল হক। অপর প্রার্থী মোঃ শরীফ পান ৭৮ ভোট।
নির্বাচনে সহ-সভাপতি পদে নজরুল ইসলাম ৯৮ ভোটে নির্বাচিত হন। সহ- সাধারন সম্পাদক পদে নির্বাচিত হন মিলন কুমার দাস (ভোট ৯৬), অর্থ সম্পাদক পদে আনোয়ারুল হক (১০৯ ভোট), প্রচার ও কল্যাণ সম্পাদক দলিলুর রহমান ডালিম (৯৬ ভোট) নির্বাচিত হন। সদস্য পদে মোঃ শুকুরুদ্দীন (ভোট ৯৫), মুঞ্জুর রহমান-২ (ভোট ১১২), আলমগীর হোসেন (ভোট ৯০) ও সাদ্দাম হোসেন (ভোট ১০০) নির্বাচিত হন।
সকাল ৯ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত নির্বাচনে শতভাগ ২০১ ভোট পড়ে। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন, মোখলেসুর রহমান। অপর দুই নির্বাচন কমিশনার হলেন, গোলাম আজম ও আব্দুর রাকিব। নির্বাচনে প্রিজাইডিং অফিসার ছিলেন, এ্যাড. এহ্তেশাম উল মুলক পিটার এবং এ্যাড. সুলতান আহমেদ মাসুম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com