বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

জেলা মহিলা আওয়ামী লীগের মিছিল মানববন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১৫৫ বার পঠিত

 

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জে মিছিল ও মানববন্ধন করেছে জেলা মহিলা আওয়ামী লীগ। বুধবার বেলা ১১টায় জেলাশহরের আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে বঙ্গবন্ধু চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা মহিলা আওয়ামী লীগ এই কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি সাকিনা খাতুন পারুল। এতে বক্তব্য দেন- জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হালিমা খাতুন, সহসভাপতি সাহিনা বেগম, সাংগঠনিক সম্পাদক শরিফা খাতুন বেবি, প্রচার সম্পাদক ও জেলা পরিষদ সদস্য তাসলিমা খাতুন, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিকুজ্জামান আশিক। সার্বিক সহযোগিতা ও সঞ্চালনায় ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, যুবনেতা সাকিউল ইসলাম সাকিল।
উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাহিদ সিকদারসহ চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
বক্তারা ‘জামায়াত-বিএনপির নৃশংস বর্বরতা’র বিরুদ্ধে নারী সমাজকে রুখে দাঁড়াবার আহ্বান হানান। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com