সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

জেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদকে বিদায় সংবর্ধনা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১২১ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কৃতী সন্তান চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো. আব্দুর রশিদকে বিদায় সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস), চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। মো. আব্দুর রশিদের পদোন্নতিজনিত কারণে তাকে এই বিদায় সংবর্ধনা দেয়া হয়।
রবিবার সংবর্ধনা অনুষ্ঠানে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় ও নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মো. আব্দুর রশীদকে জেলা শিক্ষা অফিসার থেকে পদোন্নতি দিয়ে উপপরিচালক (ভারপ্রাপ্ত), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চল, রংপুরে পদায়ন করা হয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।
এসময় হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সৈয়দ মফিজুল ইসলাম, সহকারী শিক্ষক মো. ইউসুফ আলী, আজমাল হোসেন মামুন, মো. শফিকুল ইসলাম, সাইমুম ইসলাম এবং নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. শফিউল আজম, সিনিয়র শিক্ষক লিনস হাঁসদা, মো. নাসির উদ্দীন, সহকারী শিক্ষক মো. আব্দুল হান্নানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মো. আব্দুর রশিদ ২০২১ সালের ১২ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেন।
এর আগে বিভিন্ন সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com