সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

জ্বালানি তেলের দাম কমেছে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ১২৮ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

দুই দিন বৃদ্ধির পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম সামান্য কমেছে। এর আগে চলতি সপ্তাহের শুরুতে তেলের দাম কমে ২০২৪ সালের মধ্যে সর্বনিম্ন হয়। বৃহস্পতিবার (৮ আগস্ট) দেখা গেছে, ব্রেন্ট ক্রুডের দাম ১৬ সেন্ট বা শূন্য দশমিক দুই শতাংশ কমে ৭৮ দশমিক ১৭ ডলারে দাঁড়িয়েছে।

এদিন ওয়েস্ট টেক্সাস ইন্টার মিডিয়েটের দাম ৯ সেন্ট বা শূন্য দশমিক ১২ শতাংশ কমে ৭৫ দশমিক ১৪ ডলার হয়েছে।

গত সোমবার তেলের দাম ব্যাপকভাবে কমার পর বুধবার ব্রেন্ট ক্রুডের দাম বাড়ে দুই দশমিক ৪ শতাংশ ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম বাড়ে ২ দশমিক ৮ শতাংশ।

বিশ্লেষকরা জানিয়েছেন, দুর্বল অর্থনৈতিক কার্যক্রমের মধ্যেও তেলের চাহিদা এখনো ইতিবাচক রয়েছে। তাছাড়া মধ্যেপ্রাচ্যে রয়েছে উত্তেজনা। বিশেষ করে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার পর প্রতিশোধের হুমকি দিয়ে আসছে ইরান ও হিজবুল্লাহ। এতে তেলের সরবরাহ নিয়ে ঝুঁকি তৈরি হয়। কারণ, বিশ্বে সবচেয়ে বেশি তেলের উৎপাদন হয় মধ্যপ্রাচ্য অঞ্চলে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com