মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ১৪ ইউপিতে ভোট ২৮ নভেম্বর

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
  • ৩৬৯ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : তৃতীয় ধাপে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ১৪ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর। একইদিন শিবগঞ্জের ১৪ ইউপিসহ দেশের এক হাজার ৭টি ইউনিয়ন পরিষদ ও ১০টি পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার। তিনি এই নির্বাচনগুলোর তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়নগুলো হচ্ছে- শাহবাজপুর, দাইপুকুরিয়া, মোবারকপুর, চককীর্ত্তি, শ্যামপুর, বিনোদপুর, দুর্লভপুর, মনাকষা, উজিরপুর, পাঁকা, ঘোড়াপাখিয়া, ধাইনগর, নয়ালাভাঙ্গা ও ছত্রাজিতপুর।

তফসিল অনুযায়ী এবারের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২ নভেম্বর, যাচাই-বাছাই ৪ নভেম্বর, প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর এবং ভোটগ্রহণ ২৮ নভেম্বর। এর আগে সকালে প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদার সভাপতিত্বে কমিশন সভা অনুষ্ঠিত হয়। সভায় তৃতীয় ধাপের নির্বাচনের দিন-তারিখ ঠিক করা হয়।

প্রসঙ্গত, প্রথম ধাপে ২১ জুন ২০৪ ইউপি ও ২০ সেপ্টেম্বর ১৬০ ইউপিতে ভোট হয়। দ্বিতীয় ধাপে ৮৪৮ ইউপিতে ভোট হবে ১১ নভেম্বর। দেশের প্রায় সাড়ে ৪ হাজার ইউনিয়নের নির্বাচন ডিসেম্বরের মধ্যে শেষ করার কথা জানিয়েছে ইসি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com