বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

ঝিনাইদহের শৈললংপায় দু’পক্ষের সংঘর্ষ, বাড়িঘর ভাংচুর ও অগ্নিসংযোগ, আহত-১

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৯৫ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

ঝিনাইদহের শৈলকুপায় মুয়াজ্জিনের ফতোয়া দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। ভাংচুর করা হয়েছে অন্তত: ৩০টি বাড়ি-ঘর। একটি বাড়িতে আগুন দেওয়া হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় শৈলকুপা উপজেলার সাতগাছী গ্রামে এ সংঘর্ষ, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ দু’জনকে আটক করেছে। এলাকায় অতিরিক্ত য়ৌথ বাহিনীর সদস্য মোতায়েন আছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শৈলকুপা সাতগাছী গ্রামের কাশেম মোল্লার ছেলের সুন্নতে খৎনার অনুষ্ঠানে গান বাজানোয় শুক্রবার জুম্মার নামাজে গ্রামের মসজিদের মুয়াজ্জিন ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ইমাম হাকিম মোল্লা গান-বাজনা বাজানো হারাম বলে ফতোয়া দেয়। সেসময় কাশেম মোল্লা বাঁধা দেয়। মসজিদের মধ্যেই দুটি গ্রুপের মধ্যে বাক-বিতন্ডা হয়। এনিয়ে বিকেলে আবারো হাকিম মোল্লা ও কাশেম মোল্লার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ভাংচুর করা হয় বেশ কয়েকটি বাড়ি-ঘর। সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়।
এসব ঘটনার জের ধরে শনিবার সকাল থেকে উভয় পক্ষের লোকজন ঢাল ভেলা, সড়কি লাঠি সোটা নিয়ে আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে। ভাংচুর করা হয় অন্তত ৩০ টি বাড়ী-ঘর। আগুন ধরিয়ে দেওয়া হয় একটি বাড়িতে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে।
শৈলকুপা থানার ওসি মো: মাসুম খান জানান, সাতগাছী গ্রামে দু’দফায় সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা থাকায় সেখানে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রনে কাজ করছে। এ ঘটনায় সাগর হোসেন ও আব্দুর রাজ্জাক নামে দু’গ্রুপের দু’জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত আছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com