সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

টাস্কফোর্সের অভিযানে বালুগ্রাম মোড়ে ৩টি দোকানে জরিমানা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১৩০ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি তদারকিকরণে গঠিত বিশেষ টাস্কফোর্সের অভিযান চালানো হয়েছে। সোমবার বিকেলে সদর উপজেলার বালুগ্রাম মোড় এলাকাসহ বিভিন্ন স্থানে খাবার হোটেল, চাল, ডিমের আড়ত, ভোজ্য তেল, চিনি, পেঁয়াজসহ বিভিন্ন পণ্যের পাইকারি ও খুচরা বাজারে এই অভিযান চালানো হয়।
এসময় বালুগ্রাম মোড়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রেখে বিক্রি, পরিষ্কার-পরিচ্ছন্ন ও লাইসেন্স না থাকায় ভাই ভাই হোটেলকে ১০ হাজার টাকা, মূল্য তালিকা টাঙানো ও লাইসন্সে না থাকায় ইসলাম মুদি দোকানকে ২ হাজার টাকা এবং লাইসেন্স না থাকায় জুবায়ের আদর্শ ডিমের আড়তকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এইসব ব্যবসা প্রতিষ্ঠানে কৃষি বিপণন আইন, ২০১৮ অনুযায়ী পৃথক ৩টি মামলায় মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয় বলে টাস্কফোর্স সূত্র জানায়। এছাড়াও বিভিন্ন বাজারে সচেতনতা সৃষ্টির লক্ষে প্রচারণা চালানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর আল মনসুর শোয়াইব, কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয়-চাঁপাইনবাবগঞ্জের এক্সপার্ট কিউরার মোহা. শহীদুল ইসলাম, জেলা ক্যাবের সেক্রেটারি আব্দুর রহিম, শিক্ষার্থী প্রতিনিধি সাব্বির হোসেন, আহমেদ ইমতিয়াজ পারভেজ ও শাকির আহমেদ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com