বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

টেকনিক্যাল স্কুল ও কলেজে অভিভাবক দিবস পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ২১৮ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

চাঁপাইনবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে বৃহস্পতিবার পালিত হয়েছে অভিভাবক দিবস। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের অ্যাকাডেমিক ইনচার্জ আবু সাদাত সাইদ আহমেদ।
অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন- আনোয়ারুল হুদা এবং রেজাউল করিম প্রিন্স। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দেন- রসায়ন বিভাগের ইনস্ট্রাক্টর আব্দুর রাজ্জাক, ইলেকট্রনিকস বিভাগের ইনস্ট্রাক্টর সাবিনা ইয়াসমিন। ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য দেন- সোনিয়া খাতুন ও তানভির আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী আব্দুর রহিম। সঞ্চালনা করেন বাংলা বিভাগের ইনস্ট্রাক্টর ড. ইমদাদুল হক মামুন।
অনুষ্ঠানে অভিভাবকবৃন্দ প্রতিষ্ঠানের সুশৃঙ্খল পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন এবং প্রতিষ্ঠান আরো ভালোভাবে কিভাবে পরিচালনা করা যায় সে সম্পর্কে মতামত প্রদান করেন।
অভিভাবকবৃন্দকে প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে প্রজেক্টরের মাধ্যমে ধারণা প্রদান করা হয় এবং বাস্তবে ল্যাবগুলো ঘুরিয়ে দেখানো হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com