মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

ঠাকুরগাঁও শহরে ১৫ দিন বাড়ি না আসায় স্বামীর ঘরে তালা দিলেন প্রথম বউ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৫ মে, ২০২১
  • ৫০৯ বার পঠিত

ঠাকুরগাঁও সংবাদদাতা :ঠাকুরগাঁও শহরের মুন্সির হাট এলাকায় অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করায় স্বামীর ঘরে তালা ঝুলিয়ে দিয়েছেন প্রথম স্ত্রী। শুক্রবার (১৪ মে) ঈদের দিন ওই এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মাওলানা শফিউল ইসলাম ওই এলাকার হাজি দানেশ দারুল উলূম ইমদাদিয়া মাদরাসার পরিচালক।

ভুক্তভোগী স্ত্রী ওয়ারিসন নাহারের অভিযোগ, মাওলানা শফিউল তার অনুমতি না নিয়েই দ্বিতীয় বিয়ে করেছেন। দ্বিতীয় বিয়ের পর সংসারের প্রতি নিজের দায়িত্বও ভালোভাবে পালন করেননি তিনি। এ বিষয় নিয়ে প্রতিবাদ করায় উল্টো তালাক দেয়ার হুমকি দিয়েছেন।

ওয়ারিসন নাহার জানান, হঠাৎ করে ১৫ দিন ধরে তার স্বামী বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যদের কোনো খোঁজ নেননি। মোবাইল ফোনে কল দিলেও রিসিভ করেননি তিনি। অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে মাদরাসা কমিটিতে অভিযোগ করেও সুবিচার পাননি নাহার। এই কারণে ক্ষিপ্ত হয়ে মাদরাসায় স্বামীর অফিস কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com