মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে পুলিশ অফিস চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের ফিজিওথেরাপি সেন্টার উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে সাতদিনের বৃক্ষমেলা উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে কৃষি কর্মকর্তাদের সঙ্গে হারুনুর রশীদের মতবিনিময় রাজশাহীতে নিরাপত্তা জোরদারে আরএমপিকে ১৫৫টি সিসি ক্যামেরা দিল রাসিক ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা এখনও বিপৎসীমার ওপরে কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরল চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা পুলিশ

হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিলো রাজশাহী জেলা পুলিশ। এতে খুশি হয়ে পুলিশের ভূয়সী প্রশংসা করেছেন মোবাইল ফোনের মালিকরা।সোমবার (২৭ জুলাই) সকালে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে মোবাইল ফোনগুলো হস্তান্তর করেন রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান।এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এ.টি.এম. মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিনসহ জেলা পুলিশের

ঊর্ধ্বতন কর্মকর্তারা।জানা যায়, রাজশাহী জেলার ৮টি থানায় ফোন হারানো ৫০ জন বিভিন্ন সময় সাধারণ ডায়েরি করেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার কার্যালয়ের আইসিটি শাখা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দীর্ঘদিনের চেষ্টায় ফোনগুলো উদ্ধার করে।ভিভো ১০টি, স্যামসাং ০৯টি, রিয়েলমি ০৯টি, শাওমি ০৮টি, টেকনো ০৩টি, ওপ্পো ০৩টি, ইনফিনিক্স ০২টি, আইটেল ০২টি, হনর ০২টি, ওয়ানপ্লাস ০১টি ও নোকিয়া ০১টি।রাজশাহী জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত

পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, প্রকৃত মালিকের কাছে উদ্ধারকৃত ফোনগুলো ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। জনগণের হারানো সম্পদ উদ্ধারে জেলা পুলিশের এই সাফল্যের পরিধি আগামীতেও আরও বিস্তৃত হবে।হারানো ফোন ফিরে পেয়ে মালিকরা আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা রাজশাহী জেলা পুলিশের এই মানবিক ও সেবামূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এভাবে জনগণের পাশে থাকার আহা্ন জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com