বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

ঢাকা-১৭ আসনের গুলশান এলাকার ভোটার হচ্ছেন তারেক রহমান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১১৯ বার পঠিত
ঢাকা-১৭ আসনের গুলশান এলাকার ভোটার হচ্ছেন তারেক রহমান
ফটো সংগৃহিত

অনলাইন নিউজ: ঢাকা-১৭ আসনের গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ডে ভোটার হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ইতোমধ্যে অনলাইনে আবেদন করেছেন। বাকি প্রক্রিয়া সম্পন্ন করতে তিনি আজ শনিবার যাচ্ছেন আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে (ইসি)।শুক্রবার (২৬ ডিসেম্বর) তার ভোটার ফরম পূরণের আনুষ্ঠানিকতা শেষ হয়। এতে ঢাকার গুলশানের ঠিকানা ব্যবহার করা হয়েছে। ইসি ও বিএনপির নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে জানান, তারেক রহমানের এ সময়ে ভোটার হতে আইনি কোনো বাধা নেই। তিনি বলেন, ইসি চাইলে যেকোনো সময় যে কাউকে ভোটার করতে পারে।ইসি ও বিএনপির সূত্রমতে, রাজধানীর গুলশানের ‘ফিরোজা’ বাসভবনের ঠিকানায় ভোটার হতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তার জন্মস্থান বগুড়ায় ভোটার হওয়ার বিষয়টিও আলোচনায় ছিল।

ইসির সাবেক ও বর্তমান কর্মকর্তারা জানান, তফসিল ঘোষণার পর বিশেষ ব্যবস্থায় একমাত্র তারেক রহমানই ভোটার হচ্ছেন, এমনটি নয়। এর আগে অনেকেরই এভাবে ভোটার হওয়ার নজির আছে।
তথ্য পর্যালোচনায় দেখা যায়, জুলাই গণঅভ্যুত্থানে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার বোন শেখ রেহানা ২০০১ সালে ভোটার হয়েছিলেন। এছাড়া, তফসিলের পর নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সাবেক চেয়ারম্যান ও সু-শাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদারও ভোটার হয়েছিলেন। অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানও বিশেষ সময়ে ভোটার হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com