সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

তানোরে স্বচ্ছ প্রতিবন্ধী সংস্থার বনভোজন ও কমিটি গঠন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ১৪৬ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

রাজশাহীর তানোরে প্রতিবন্ধী ব্যক্তিদের বনভোজন ও স্বচ্ছ প্রতিবন্ধী সংস্থার উপজেলা কমিটি ঘোষনা করা হয়েছে। শনিবার দুপুরের শিবনদের বিলকুমারী বিলের বাঁধে অনুষ্ঠিত বনভোজন অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়।তরঙ্গ প্রতিবন্ধী সংস্থার সহযোগিতায় ও স্বচ্ছ প্রতিবন্ধী সংস্থার আয়োজনে অনুষ্ঠানে ‘স্বচ্ছ প্রতিবন্ধী সংস্থা’র আহবায়ক সাংবাদিক ইমরান হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন তানোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাবিব সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তানোর প্রেসক্লাবের সভাপতি সাইদ সাজু, মডেল প্রেসক্লাবের সভাপতি আলিফ হোসেন, সিনিয়র সহসভাপতি আব্দুস সবুর ও

যুগ্ন সম্পাদক সারোয়ার হোসেন প্রমুখ।পরে সর্বসম্মতিক্রমে স্বচ্ছ প্রতিবন্ধী সংস্থার সভাপতি পদে নির্বাচিত হন ইমরান হোসাইন ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন আমেনা খাতুন। এছাড়াও উক্ত কমিটির ক্যাশিয়ার পদে আইয়ুব আলী এবং সাংগঠনিক সম্পাদক পদে রুফিয়া খাতুনকে মনোনীত করে ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। উক্ত সংস্থাটিতে ১২১ জন সদস্য রয়েছেন। এসময় দুই সংস্থার প্রতিবন্ধী সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com