সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

তারুণ্যের উৎসব : শিবগঞ্জে শুরু হলো টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৭ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার থেকে টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।
সকাল ৯টায় উপজেলা স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। এসময় উপস্থিত ছিলেন- শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌফিক আজিজসহ সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিরা।
টুর্নামেন্টের প্রথম পর্বে মুখোমুখি হয় চককীর্তি বনাম নয়ালাভাঙ্গা, পাঁকা বনাম ছত্রাজিতপুর, ধাইনগর বনাম মনাকষা এবং শ্যামপুর বনাম শাহবাজপুর ইউনিয়ন পরিষদ ক্রিকেট দল। সকাল থেকে বিকেল পর্যন্ত চলে এই খেলা। প্রথম দিন শেষে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে নয়ালাভাঙ্গা, পাঁকা, মনাকষা ও শাহবাজপুর ইউনিয়ন পরিষদ ক্রিকেট দল।
উল্লেখ্য, তারুণ্যের উৎসব উপলক্ষে এর আগে শিবগঞ্জ পৌরসভা ও ১৫টি ইউনিয়ন পরিষদের বিতার্কিক দল নিয়ে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে শিবগঞ্জ উপজেলা প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com