বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট প্রচারে সভা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১০২ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচার উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে সরকারি কর্মকর্তাদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংস্কার ও গবেষণা অণুবিভাগের অতিরিক্ত সচিব এ এন এম মঈনুল ইসলাম। সভায় আরো উপস্থিত ছিলেন— রাজশাহী বিভাগীয় অতিরিক্ত কমিশনার ও সরকারের যুগ্ম সচিব মোহাম্মদ হাবিবুর রহমান।
জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. শাহাদাত হোসেন মাসুদের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন, জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উজ্জল কুমার ঘোষ, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মশিউর রহমানসহ অন্যরা।
সভার পর অতিরিক্ত জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে জেলা প্রশাসনের মুখপাত্র অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাকিব হাসান তরফদার গৌড় বাংলাকে বলেন, অতিরিক্ত সচিব স্যার মূলত গণভোটের ব্যাপক প্রচারের ওপর গুরুত্বারোপ করেছেন। সভায় সরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করেন বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com