সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

দুই দিনে ১ হাজার ১৯৮ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ আমদানি, কমছে দাম

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১২১ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

দুর্গাপূজায় বাজার স্বাভাবিক রাখতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি বাড়িয়ে দিয়েছে আমদানিকারকরা। যেখানে আগে ৯ থেকে ১০ গাড়ি পেঁয়াজ আমদানি হতো। এখন তা বাড়িয়ে ১৬ থেকে ২৬ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে।

দুর্গাপূজায় আগামী ৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত টানা ছয় দিন বন্দর দিয়ে আমদানি- রপ্তানি বন্ধ থাকবে। তাই দেশের বাজার স্বাভাবিক রাখতে পেঁয়াজ আমদানি বাড়ানো হয়েছে বলে আমদানিকারকরা জানিয়েছেন। এদিকে আমদানি বেড়ে যাওয়ায় কিছুটা কমেছে পেঁয়াজের দাম।

হিলি কাস্টমস্ সূত্রে জানা যায়, গত ২৯ ও ৩০ সেপ্টেম্বর দুই দিনে এই বন্দর দিয়ে ভারতীয় ৪২টি ট্রাকে ১ হাজার ১৯৮ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।

গত মঙ্গলবার (১ অক্টোবর) হিলি খুচরা বাজার ঘুরে দেখা গেছে, দুই দিন আগে আমদানিকৃত পেঁয়াজ মানভেদে ৮৫ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হলেও মঙ্গলবার তা কেজিতে পাঁচ থেকে ১০ কমিয়ে ৭৫ থেকে ৮০ কেজি দরে বিক্রি হচ্ছে। আর দেশীয় পেঁয়াজ কেজিতে ১০ টাকা কমিয়ে ১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরের আমদানিকারকরা জানান, বর্তমানে হিলি স্থলবন্দর দিয়ে প্রতিদিন পেঁয়াজ আমদানি হওয়ায় খুচরা বাজারে দাম কমে আসছে।

হিলি বাজারের খুচরা পেঁয়াজ বিক্রেতা আবু তাহের বলেন, ‘আমরা কম দামে পেঁয়াজ কিনে কম দামেই বিক্রি করছি। বন্দর দিয়ে প্রচুর পরিমাণ পেঁয়াজ আমদানি হচ্ছে। তাই দামেও কমে আসছে। মঙ্গলবার ভারতীয় পেঁয়াজ মানভেদে ৭৫ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি করছি, যা দুই দিন আগে কেজিতে পাঁচ থেকে ১০ টাকা বৃদ্ধি ছিল পেঁয়াজের দাম।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com