বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

দুদকের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ১৬৪ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

দুর্নীতি দমন কমিশন-দুদকের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গ্রিন ভিউ স্কুলে এই সভার আয়োজন করে।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা কার্যক্রমকে গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়াও আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালনসহ অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়।
সভায় সূচনা বক্তব্য দেন- জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মসিউল করিম বাবু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কমিটির সহসভাপতি রোকসানা আহমদ, সদস্য আজিজুর রহমান শিশির, মমতাজ মহল, মফিজ উদ্দিন, আকসানা খাতুন, লুৎফর রহমান মাসুম, হুমায়ুন কবির, মেহেদি হাসানসহ অন্যরা।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুর্নীতি দমন কমিশনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।  মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
দিবসটি উপলক্ষে কমিটির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ তরিকুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হায়াত। সাংবাদিক একেএস রোকনের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, সহসভাপতি বজলার রশিদ, ডা. তড়িৎ কুমার সাহাসহ কমিটির অন্য সদস্যগণ।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com