সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

দূর্গা পূজা উপলক্ষে রাজশাহীতে এমপি বাদশার আর্থিক অনুদান

বিডি ঢাকা অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬৯ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় পরবর্তী শহরের বিভিন্ন পূজা মণ্ডপ, মন্দির ও ক্লাবকে আর্থিক অনুদান দিয়েছেন রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

বৃহস্পতিবার বিকালে কোর্ট হড়গ্রামস্থ নিজের ব্যক্তিগত কার্যালয়ে শহরের ৭৬টি পূজা মন্ডপগুলোর সভাপতি, সাধারণ সম্পাদকের হাতে তিনি এই অনুদানের অর্থ হস্তান্তর করেন।

এসময় ফজলে হোসেন বাদশা বলেন, রাজশাহীতে সনাতন ধর্মাবলম্বীরা যেন সুষ্ঠুভাবে নিজেদের ধর্মীয় উৎসব ও আচার অনুষ্ঠান পালন করতে পারেন তার জন্য মন্দিরগুলোতে ব্যাপক অনুদান ও অবকাঠামোগত উন্নয়ন করা হয়েছে। আসন্ন দূর্গা পূজা উপলক্ষে পূজা মন্ডপে আপনাদের নিজস্ব স্বেচ্ছাসেবকসহ আমাদের স্বেচ্ছাসেবকও থাকবে।

এসময় যেকোনো পরিস্থিতিতে সনাতন ধর্মাবলম্বীদের পাশে সবসময় থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ফজলে হোসেন বাদশা।

এসময় মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, হিন্দু ধর্মীয় কল্যান স্ট্রাস্টের ট্রাস্টি তপন কুমার সেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, রাজশাহী মহানগরের সভাপতি এ্যাডভোকেট শরৎ চন্দ্র সরকার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলার সভাপতি সুজিত সরকার,‌ মহানগর ওয়ার্কার্স পার্টির সদস্য সীতানাথ বণিক, সাবেক ছাত্রনেতা বীমান চক্রবর্তী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com