বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৫ জনের মৃত্যু : করোনায় মৃত্যু বেড়ে ৭ হাজার ২৪২

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ১০৬৫ বার পঠিত

নিজস্ব সংবাদদাতা : মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী ভাইরাসটিতে আরও ১২৬৭ জন নতুন আক্রান্ত হয়েছেন।

কোভিড-১৯ মহামারীতে দেশে মৃত্যুর ও আক্রান্তের সবশেষ পরিস্থিতি নিয়ে শনিবার স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আরও ২৫ জনের মৃত্যু নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃত্যু হয়েছে ৭ হাজার ২৪২ জনের। আর গত ২৪ ঘণ্টায় ১২৬৭ জন নতুন শনাক্ত নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৯৯ হাজার ৫৬০ জনে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৩০০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর নতুন করে আরও ১৯৮৭ জন কোভিড রোগী সুস্থ হয়েছেন, এ নিয়ে এখন পর্যন্ত মোট ৪ লাখ ৩৫ হাজার ৬০১ জন সুস্থ হয়েছেন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। যা এখন প্রায় ৫ লাখে ছুঁইছুঁই। দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর গত ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর। ১৯ ডিসেম্বর তা ৭ হাজার ২৪২ জনে পৌঁছায়। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু ছিল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com