বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

দৌলতখানে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৮২ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

ভোলায় মূল্য তালিকা না থাকায় ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করায় পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ঘোষের হাট এলাকায় এ জরিমানা করা হয়।
ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের ভোলার সহকারী পরিচালক মো. মাহামুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই এলাকায় আমরা অভিযান পরিচালনা করি। এসময় মূল্য তালিকা না থাকায় এবং নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রির করার দায়ে দুই মুদি দোকানের মালিক, মেয়াদ উত্তীর্ণ ওষুধ দোকানে সাজিয়ে রাখায় একটি ফার্মেসি ও মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রি করায় একটি ফাস্ট ফুড দোকানের মালকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, জরিমানার সঙ্গে ওই প্রতিষ্ঠানের মালিকদের সর্তক করে দেওয়া হয়েছে। পরবর্তীতে আবারও এ ধরনের অপরাধমূলক কাজ করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com